April 21, 2026, 3:08 pm
শিরোনাম :
নওগাঁয় হৃদয়ময় আবহে নবান্ন উৎসব উদযাপিত নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত নওগাঁ পৌরসভার কাজী নজরুল শিক্ষানিলয়ে টাইফয়েড টীকাদান ক্যাম্প অনুষ্ঠিত ধামইরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত, আহত ৭ জেব্রা ক্রসিং আঁকে দিল বন্ধুসভা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়ায় শাহ সূফি হযরত মাঃ শেখ ইব্রাহিম (মাঃ জিঃ) নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন নবী সাঃ উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় কন্যা শিশু দিবস পালন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুর উদ্যোগ, ইউজিসির প্রস্তাবনা চাওয়া নওগাঁ সদরের হাঁসাইগাড়ী বিলে ফুটে আছে গোলাপি রঙের পদ্ম ফুল

জেব্রা ক্রসিং আঁকে দিল বন্ধুসভা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে উদ্যোগ

নওগাঁ প্রতিনিধি

 

প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “একটি ভালো কাজ” কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ বন্ধুসভা একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। পথচারীদের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করতে তারা শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বিদ্যালয়ের সামনে জেব্রা ক্রসিং এঁকে দিয়েছে।

গত শুক্রবার ও শনিবার শহরের কাজীর মোড়, নওগাঁ জেলা স্কুল, মডেল মসজিদ সংলগ্ন সড়ক, নওগাঁ সেন্ট্রাল গার্লস হাইস্কুল, নওগাঁ বিয়াম  ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক স্থানে জেব্রা ক্রসিং আঁকার কাজ সম্পন্ন হয়।

এই কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি সানম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কার্যনির্বাহী সদস্য খালেদুজ্জামান আনসারী প্রমুখ।

বন্ধুসভার সদস্যরা জানান, পথচারীদের সচেতনতা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।

জেব্রা ক্রসিং আঁকার কাজে সহায়তা করেন স্থানীয় চিত্রশিল্পী বাবু সরদার ও জিয়াউল হাসান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা