April 21, 2026, 8:48 am
শিরোনাম :
নওগাঁয় হৃদয়ময় আবহে নবান্ন উৎসব উদযাপিত নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত নওগাঁ পৌরসভার কাজী নজরুল শিক্ষানিলয়ে টাইফয়েড টীকাদান ক্যাম্প অনুষ্ঠিত ধামইরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত, আহত ৭ জেব্রা ক্রসিং আঁকে দিল বন্ধুসভা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়ায় শাহ সূফি হযরত মাঃ শেখ ইব্রাহিম (মাঃ জিঃ) নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন নবী সাঃ উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় কন্যা শিশু দিবস পালন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুর উদ্যোগ, ইউজিসির প্রস্তাবনা চাওয়া নওগাঁ সদরের হাঁসাইগাড়ী বিলে ফুটে আছে গোলাপি রঙের পদ্ম ফুল

নওগাঁয় হৃদয়ময় আবহে নবান্ন উৎসব উদযাপিত

নিজেস্ব প্রতিবেদক

নওগাঁ জেলা শহরে বর্ণিল আয়োজন আর ঐতিহ্যের আবেশে নবান্ন উৎসব–২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় একুশে পরিষদ নওগাঁর অস্থায়ী কার্যালয়ের মুক্তমঞ্চ যেন রঙিন মিলনমেলায় পরিণত হয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ উৎসবকে ঘিরে সংগঠনের নেতা-কর্মী, সাধারণ সদস্য থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছড়িয়ে পড়ে উৎসবের অনাবিল আনন্দ।

উৎসবের শুরুতে নবান্নের ঐতিহ্য, কৃষি-সংস্কৃতির শেকড়, বাংলার গ্রামীণ যাপিত জীবন এবং নতুন ধানকে ঘিরে বাংলার আবেগ নিয়ে বক্তব্য দেন একুশে পরিষদের কার্যকরী পরিষদের নেতারা। বক্তারা বলেন, “নবান্ন শুধু ফসল তোলার আনন্দ নয়; এটি বাংলার মানুষ, সংস্কৃতি ও সত্তার সঙ্গে জড়িয়ে থাকা চিরন্তন উৎসব।”

পরবর্তী পর্বে ছিল সংগীত, কবিতা আবৃত্তি, বিবৃতি পাঠসহ প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা। একুশে পরিষদের তরুণ শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে রাখে। নবান্নের ইতিহাস, ধান কাটার আনন্দ আর গ্রামীণ লোকসংস্কৃতির ছোঁয়া পাওয়া যায় প্রতিটি পরিবেশনাতেই।

সাংস্কৃতিক পর্ব শেষে অতিথি ও সদস্যদের মাঝে পরিবেশন করা হয় নতুন ধানের পায়েস। ধানের গন্ধ, মাটির গন্ধ আর মিলনমেলার উষ্ণতা অনুষ্ঠানস্থলকে আরও প্রাণবন্ত করে তোলে। পুরো পরিবেশ যেন বাংলার কৃষিভিত্তিক শেকড়ের উজ্জ্বল স্মৃতি তুলে ধরে।

একুশে পরিষদ নওগাঁর নেতৃবৃন্দ জানান, নওগাঁর সাংস্কৃতিক ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং তরুণ প্রজন্মকে ঐতিহ্যের প্রতি আরও আকৃষ্ট করতে ভবিষ্যতেও আরও বড় আকারে নবান্নসহ তাৎপর্যপূর্ণ উৎসবের আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা