‘আমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ -এই মূল মন্ত্র কে প্রতিপাদ্য করে নওগাঁ জেলার নিয়ামতপুরে ” জাতীয় কন্যা শিশু দিবস ” — পালিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্দোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রাণী পালের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক, সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, পল্লী উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু, ক্রেডিড সুপারভাইজার কাম কম্পিউটার অপারেটর আল মামুন সহ প্রমুখ ব্যক্তিবর্গ।