April 15, 2026, 11:18 pm
শিরোনাম :
নওগাঁয় হৃদয়ময় আবহে নবান্ন উৎসব উদযাপিত নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত নওগাঁ পৌরসভার কাজী নজরুল শিক্ষানিলয়ে টাইফয়েড টীকাদান ক্যাম্প অনুষ্ঠিত ধামইরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত, আহত ৭ জেব্রা ক্রসিং আঁকে দিল বন্ধুসভা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়ায় শাহ সূফি হযরত মাঃ শেখ ইব্রাহিম (মাঃ জিঃ) নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন নবী সাঃ উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় কন্যা শিশু দিবস পালন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুর উদ্যোগ, ইউজিসির প্রস্তাবনা চাওয়া নওগাঁ সদরের হাঁসাইগাড়ী বিলে ফুটে আছে গোলাপি রঙের পদ্ম ফুল

মান্দায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপি নেতা এম এ মতীনের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

নয়ন স্টার

নওগাঁ প্রতিনিধিঃবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং ধানের শীষের গণজোয়ার সৃষ্টির জন্য মান্দায় লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এম এ মতীন।

শুক্রবার (১৭ অক্টোবর)বিকেলে উপজেলার কসব ইউনিয়নের পাঁজরভাঙ্গা বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে বিএনপির দৃষ্টিভঙ্গি ও ৩১ দফা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এম এ মতীন।

এ সময় তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট নিরসনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি একমাত্র রোডম্যাপ।”

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, এ্যাড.কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ্যাড.মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন,কসব ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম সরদার,সাধারণ সম্পাদক লিয়াকত আলী,সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী,কসব ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজুর রহমান উজ্জলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা