April 21, 2026, 10:13 am
শিরোনাম :
নওগাঁয় হৃদয়ময় আবহে নবান্ন উৎসব উদযাপিত নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত নওগাঁ পৌরসভার কাজী নজরুল শিক্ষানিলয়ে টাইফয়েড টীকাদান ক্যাম্প অনুষ্ঠিত ধামইরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত, আহত ৭ জেব্রা ক্রসিং আঁকে দিল বন্ধুসভা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়ায় শাহ সূফি হযরত মাঃ শেখ ইব্রাহিম (মাঃ জিঃ) নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন নবী সাঃ উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় কন্যা শিশু দিবস পালন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুর উদ্যোগ, ইউজিসির প্রস্তাবনা চাওয়া নওগাঁ সদরের হাঁসাইগাড়ী বিলে ফুটে আছে গোলাপি রঙের পদ্ম ফুল

ধামইরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত, আহত ৭

Reporter Name

  • গরু বোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে চাপা পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ থেকে ৭ জন।

শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস রোডের ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ধামইরহাট উপজেলার আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫)জয়নুলের ছেলে নূর আলম (৩০)

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা গরু কেনা-বেচার ব্যবসা করতেন। সকালে গরু বোঝাই ভটভটিতে করে তারা জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং অন্য যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি ইমাম জাফর বলেন, “সকালে বিহারীনগর বাইপাস রোডে ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা