April 15, 2026, 7:18 pm
শিরোনাম :
নওগাঁয় হৃদয়ময় আবহে নবান্ন উৎসব উদযাপিত নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত নওগাঁ পৌরসভার কাজী নজরুল শিক্ষানিলয়ে টাইফয়েড টীকাদান ক্যাম্প অনুষ্ঠিত ধামইরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত, আহত ৭ জেব্রা ক্রসিং আঁকে দিল বন্ধুসভা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়ায় শাহ সূফি হযরত মাঃ শেখ ইব্রাহিম (মাঃ জিঃ) নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন নবী সাঃ উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় কন্যা শিশু দিবস পালন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুর উদ্যোগ, ইউজিসির প্রস্তাবনা চাওয়া নওগাঁ সদরের হাঁসাইগাড়ী বিলে ফুটে আছে গোলাপি রঙের পদ্ম ফুল

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুর উদ্যোগ, ইউজিসির প্রস্তাবনা চাওয়া

নিজেস্ব প্রতিবেদক

 

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুর প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সম্প্রতি কমিশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট থেকে পাঁচটি বিভাগের প্রস্তাবনা চেয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ইউজিসি দুটি বিভাগ অনুমোদন দেবে বলে জানা গেছে।

২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউজিসির ৫৬তম সভায় নতুন বিভাগ চালুর প্রস্তাব আহ্বানের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহাসন স্বাক্ষরিত একটি চিঠি নওগাঁ বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইউজিসির নির্ধারিত নীতিমালার আলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঁচটি সম্ভাব্য নতুন বিভাগের প্রস্তাবনা উপস্থাপনের জন্য বলা হয়েছে। পরবর্তীতে ইউজিসির পরিদর্শন দল বিভাগগুলোর অবকাঠামো, ল্যাবরেটরি, মানবসম্পদ ও অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে মূল্যায়ন করবে। দলের মতামতের ভিত্তিতে দুটি বিভাগকে চূড়ান্ত অনুমোদন প্রদান ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির অংশ হিসেবে নওগাঁয় প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ। পরবর্তীতে ২০২৫ সালের ১৬ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে “নওগাঁ বিশ্ববিদ্যালয়” রাখে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. হাছানাত আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা